গাজীপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় কৈশোরবান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা হয়েছে। গতকাল সোমবার গাজীপুর সার্কিট হাউজের সভাকক্ষে এ কর্মশালা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, ইউনিসেফের চিফ অফিসার মো. ওমর ফারুক, মেডিকেল অফিসার সাবেকুন্নাহার, মুক্তিযোদ্ধা হাতেম আলী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন ধরের উপস্থাপনায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা।