গানচিত্রে প্রকাশিত হলো সংবাদকর্মীদের ‘বাংলাদেশের খবর’

বিজয় দিবস সামনে রেখে সংবাদকর্মীদের গাওয়া ‘বাংলাদেশের খবর’ শিরোনামের গান চিত্র প্রকাশিত হয়েছে গানওয়ালার ইউটিউব চ্যানেলে। সুমন সাহার লেখা গানের কথায় সুর সংগীত করেছেন সুমন কল্যাণ।  আর এতে কণ্ঠ দিয়েছেন যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদা মৌমিতা ও  সিনিয়র নিউজ প্রেজেন্টার দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার সোনিয়া হক, নিকিতা নন্দিনী ও ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যম কর্মী আহমেদ তোফায়েল। বাংলাদেশ টেলিভিশন’সহ দেশের বেশকটি টিভি চ্যানেলে গানটি প্রচারিত হবে।

গানের গীতিকার ও নির্মাতা সুমন সাহা বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ১০ ডিসেম্বর গানটি মুক্তি দেয়ার পরিকল্পনার কারণ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আমার বাবা বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছিল ময়মনসিংহে। তাই আমার বাবাকে উৎসর্গ করে গানটি অবমুক্ত করার পরিকল্পনা করেছিলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।’