ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) মালয়েশিয়ান এক ছাত্রীর পার্টস চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ বুধবার তাদের আদালতে নেওয়ার কথা রয়েছে।
গ্রেপ্তাররা হলো, খায়রুল আলম খান ওরফে আরিফ (৫৪), কালী শংকর মুন্সি (৪৯) ও মো. জাহাঙ্গীর আলম ওরফে সোবান (৫৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি আশরাফউল্লাহ দেশ রূপান্তরকে জানান, ইউআইইউতে ১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাইন্যান্সিয়াল ক্রিমিনোলজি অনুষ্ঠানে যোগ দিতে মালেশিয়া থেকে বাংলাদেশে আসেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা পিএইচডি ছাত্রী সালওয়া বিনতে জুলকাফলিল (৩০)। শনিবার সকালে কনফারেন্সে যোগ দেন তিনি। অনুষ্ঠান চলাকালে তার ব্যক্তিগত পার্সটি চুরি হয়। ওইদিন বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, আটকরা জিজ্ঞাসাবাদে আরও একটি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।