চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির আবু সুফিয়ান

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও, বায়েজিদ ও পাঁচলাইশ) সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

বুধবার বিকেলে নগরীর লাভলেইনস্থ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দড়্গিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খানসহ চট্টগ্রাম মহানগর, দড়্গিণ ও উত্তর জেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধা‡ন্ত চট্টগ্রাম-৮ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে আবু সুফিয়ানকে মনোনয়ন চ‚ড়ান্ত করে চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।