বেলুন বিক্রি করা পথশিশুকে জড়িয়ে ধরলেন নুসরাত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তিনটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, নুসরাতের কোলে বসে রয়েছে একটি বাচ্চা ছেলে। হাসিমুখে তাকে জড়িয়ে ধরে রয়েছেন নুসরাত। অন্য একটি ছবিতে বাচ্চাটিকে চুম্বনও করছেন নুসরাত।

নুসরাতের পোস্ট অনুযায়ী, বাচ্চাটি রাস্তায় বেলুন বিক্রি করে। বয়স দেড় বছরের মতো। বাচ্চাটির সঙ্গে ছবি দিয়ে তার সম্পর্কে নুসরাত লিখেছেন, ‘বেলুনের থেকেও রঙিন ও সুন্দর।’

বেলুন বিক্রি করা পথশিশুকে এভাবে আদর করতে দেখে নুসরাতের প্রশংসায় মেতেছেন তার ভক্তরা। এক ইউজার লিখেছেন, ‘ভালোবাসায় ভরা আপনার হৃদয়কে কুর্নিশ জানাই।’ একজন বলেছেন, ‘ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। এ জন্যেই আমি আপনার ভক্ত।’ যদিও এই ছবিটি কোথায় তোলা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।