ভারত উত্তাল নাগরিকত্ব বিল নিয়ে। দেশটির রাজ্যসভায় বুধবার বিলটি উত্থাপনের পর তুমুল বিতর্কও হয়েছে। গুরুত্বপূর্ণ ওই বিল এর আগে উত্থাপন করা হয় লোকসভায়। বিলের কড়া সমালোচনা করেছেন মমতা বন্দোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। তবে লোকসভায় এ বিল নিয়ে আলোচনার দিন অনুপস্থিত ছিলেন তার দলের ছয় সংসদ সদস্য।
যাদের মধ্যে রয়েছেন দুই তারকা দেব ও মিমি।
লোকসভায় ওই বিল সোমবার পাস হয়। যা পরে বুধবার রাজ্যসভায় পাস হয়।
সোমবার দিল্লির লোকসভায় অনুপস্থিত ছয় তৃণমূলের সদস্য হলেন দেব, মিমি চক্রবর্তী, শিশির অধিকারী, চৌধুরী মোহন জাটুয়া, দিব্যেন্দু অধিকারী এবং খালিলুর রহমান।
দলের নির্দেশের পরও শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বিলের আলোচনায় অনুপস্থিত থেকে সমালোচনায় পড়েছেন দেব ও মিমি। তাদের তুমুল সমালোচনা করছেন বলে সরব নেটিজেনরা। তবে দেব ও মিমির পক্ষে একাই লড়ছেন আরেক সংসদ সদস্য নুসরত।
তাদের পক্থাষে টু্কইটারে নুসরাত জানান, ‘‘আমার সহকর্মী মিমি চক্রবর্তী ও দেব শুটিং করছেন এবং এটাও আমাদের ‘বাড়তি’ দায়িত্বর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুটিং সেটে ৩০০-র বেশি মানুষ রোজ কাজ করেন।”
সোমবার অধিবেশন চলাকালীন হঠাৎ বেরিয়ে গেলেও ২.৩০ নাগাদ ভোট দিতে এসেছিলেন নুসরত জাহান। টুইটারে প্রশ্নে এই উত্তরও দিয়েছেন নায়িকা সাংসদ। সমালোচনার মুখে নুসরতের স্পষ্ট বার্তা, ‘‘মানুষ কেন এত বেশি নেতিবাচক কথা বলে? এসব না করে নিজের কাজে মন দিলে পৃথিবীটা একটু কম বিরক্তিকর হয়।”
যদিও কিছুদিন আগেই শীতকালীন অধিবেশনে গিয়েছিলেন মিমি, তবে ভোটাভুটির দিন দেখা মেলেনি তার।
সোমবার মধ্যরাতেই লোকসভায় ৩১১-৮০ সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল।