টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির পঞ্চম ম্যাচে মুখোমুখি রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডার। টস জিতে এই লড়াই প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্ড্রে রাসেল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচটিতে  সিলেট-রাজশাহীর মধ্যে এগিয়ে রাজশাহী। আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

সিলেটের শুরুটা আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে হারে মোসাদ্দেক হোসেনের দল। তাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া তারা।

সিলেট থান্ডার একাদশ: রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), জিভান মেন্ডিস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, ক্রিশমার সান্টোকি, নাঈম হাসান ও নাভিন-উল-হক

রাজশাহী রয়্যালস একাদশ: হযরতউল্লাহ জাজাই, লিটন দাস (উইকেটকিপার), শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্ড্রে রাসেল (অধিনায়ক), আফিফ হোসেন, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও মিনহাজুল আবেদিন আফ্রিদি