জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির নেতারা শ্রদ্ধা জানান।
কনকসাসের নবনির্বাচিত সভাপতি মাঈন উদ্দিন আরিফ ও সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সব শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় নবনির্বাচিত পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক ইমরান হোসেন, নারীবিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়েদ হোসেন মিশু, কার্যনির্বাহী সদস্য আমির হোসেন সবুজ, এম যে এইচ নোমান, সাংবাদিক সমিতির সদস্য নুরে আলম মাছুম ও এইচ এম ফরহাদ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়।