বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ৯ বিচারপতির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

তারা হলেন বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নুরউদ্দিন, মো. জাকির হোসেন, মো. আক্তারুজ্জামান, মো. মাহামুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক।

এদিকে, গতকাল দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও ১৯তম কাউন্সিলের সম্মানিত সদস্যরা।

এ সময় কাউন্সিলের তিনজন সদস্য ইকবাল সোবহান চৌধুরী, সৈয়দ ইশতিয়াক রেজা ও নুরে জান্নাত আক্তার সীমা এবং কাউন্সিলের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।