‘শিখবো বেশি, পারবো বেশি’

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফেইসবুকের সহযোগিতায় অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় তাদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

এই উদ্দেশ্যে বাংলালিংক সম্প্রতি চালু করেছে ‘শিখবো বেশি, পারবো বেশি’ নামক একটি ক্যাম্পেইন। এর মাধ্যমে নির্ধারিত জনগোষ্ঠীর নারীরা বিনামূল্যে ফেইসবুক ব্যবহারের ওপর প্রশিক্ষণ পাবেন। এর পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিশু শিক্ষা ও অর্থ সঞ্চয়বিষয়ক কর্মশালাতেও অংশগ্রহণ করার সুযোগ পাবেন তারা। আগামী ডিসেম্বরের শেষ পর্যন্ত গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ১৮০টি গার্মেন্টস ফ্যাক্টরিতে এই কার্যক্রম পরিচালিত হবে। এই উদ্যোগের মাধ্যমে উপরোক্ত সুবিধাগুলো পাবেন প্রায় ১৬ হাজার নারী।

ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের অংশ হিসেবে এর আগেও বাংলালিংক ফেইসবুক এবং জিএসএমএর (মোবাইল ইন্ডাস্ট্রির বৈশ্বিক সংগঠন) সঙ্গে সম্মিলিতভাবে এ ধরনের প্রকল্প সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে। গ্রাহকদের মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি দেশে অন্তভু©ক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায় বাংলালিংক।