কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে। বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল উপজেলার চুয়রিয়া খোলা ঈদগাহ দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী নাজমা আক্তার (১৫) নামের এক কিশোরী।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, শুক্রবার রাতে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়্গিণ রাজনগর গ্রামের নাজমুল হকের মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাজমা আক্তারের সাথে পার্শ্ববর্তী জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর (কুলথুন) গ্রামের মমিন উদ্দিনের ছেলে আল আমিনের সঙ্গে বিয়ে ঠিক হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার শুক্রবার বিকালে এসআই মোয়াজ্জেম হোসেন তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে কনে ও বর পক্ষের লোকজন পালিয়ে যায়। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবে না বলে মুচলেকা দেয় কনের পরিবারের লোকজন।