ঢালিউডে একই দিনে একই নায়কের দুই বা এর বেশি সিনেমা মুক্তি প্রায় বছর দেখা যায়। অবশ্য এমন নজির হলিউড তো দূরের কথা আজকাল ভারতেও খুব একটা মেলে না।
সেই ঘটনায় ঘটতে যাচ্ছে হলিউডের অন্যতম তারকা কিয়ানু রিভসের ক্ষেত্রে। ২০২১ সালের একই দিনে মুক্তি পাবে তার আলোচিত দুই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল।
হলিউড রিপোর্টার জানায়, ২০২১ সালের ২১ মে মুক্তি পাবে ৫৫ বছর বয়সী এই অভিনেতার ‘ম্যাট্রিক্স ফোর’ ও ‘জন উইক: চ্যাপটার ফোর’।
চলতি বছরে তৃতীয় কিস্তি মুক্তির পর আগস্টে ‘জন উইক’-এর পরের সিনেমাটির তারিখ ঘোষিত হয়। এরপর এলো ‘ম্যাট্রিক্স’-এর ঘোষণা।
‘ম্যাট্রিক্স’ সিক্যুয়েলে আরও অভিনয় করছেন ইয়াহিয়া আবদুল মতিন টু, ক্যারা-আনা মস, নেইল পাট্রিক হ্যারিস ও জাডা পিঙ্কেট স্মিথ। তবে ‘জন উইক’ সহশিল্পীদের নাম এখনো জানা যায়নি।
ইন্টারনেটে খবরটি ছড়ানোর পরপরই রিভস ভক্তরা ভাইরাল করে দেন। তাদের কেউ কেউ ২০২১ সালের ২১ মে’কে ‘কিয়ানু রিভস ডে’ ডাকার প্রস্তাবও করেছেন।
চলতি বছর বশে কয়েকটি ছবিতে রিভসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এগুলো হলো জন উইক: চ্যাপটার থ্রি- প্যারাবেলম, অলওয়েজ বি মাই মেবি, টয় স্টোরি ফোর ও বিটুইন ফার্নস: দ্য মুভি। সামনের বছর আসছে দ্য স্পঞ্জবব মুভি: স্পঞ্জ অন দ্য রান এবং বিল অ্যান্ড টেড ফেস দ্য মিউজিক। এর পরের বছরই আসছে অতিপ্রত্যাশিত দুই সিক্যুয়েল।