শ্রমিকদের মজুরি কমিশনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারি আশ্বাসের পর কাজে যোগদান করেছে নরসিংদী পাটকল শ্রমিকরা।
টানা ৫ দিন আমরণ অনশন কর্মসূচির পর শনিবার সকাল ১০টা থেকে কাজে যোগদান করেন। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে যাবে বলে ঘোষণা দেন শ্রমিকরা।
উল্লেখ্য, বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ গত মাসের ২৩ তারিখ থেকে ১১ দফার দাবিতে আন্দোলন শুরু করেন।
গত ১০ ডিসেম্বর মঙ্গলবার থেকে বেলা ১২টা থেকে দাবি আদায়ে ইউএমসি জুট মিল গেটের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। টানা অনশন আন্দোলনে অসুস্থ হয়ে পড়ে ১৩ জন শ্রমিক। এর মধ্যে ৭ জনকে হাসপাতাল চিকিৎসা দে্ওয়া হয়।
ইউ এম সি জুট মিল সিবিএর সভাপতি শফিকুল ইসলাম জানান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসের কারণে শনিবার সকাল ১০টা থেকে কাজে যোগদান করেছি। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৭ ডিসেম্বর পুনরায় আন্দোলনে যাবো।