নারায়ণগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে সনি র্যাংগস ইলেকট্রনিকস লি. এর নতুন শো রুমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন নিতাইগঞ্জের আবেদীয়া বাহাদুর শাহিয়া সুন্নিয়া মাদ্রাসা ভবনের নিচ তলায় প্রতিষ্ঠানটির ৮৯তম শো-রুমের উদ্বোধন করেন র্যাংগস গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান আকতার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মিস. বিনাছ হোসেন এবং চিফ অপারেটিং অফিসার তানভীর হোসেন।
সনি র্যাংগস এর ডেপুটি ম্যানেজার (সেলস) সারোয়ার জাহান চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, নারায়ণগঞ্জে পণ্যের চাহিদার ওপর ভিত্তি করে নতুন শো রুম চালু করা হলো। বিজয়ের মাসে আমাদের সপ্তাহব্যাপী ক্যাম্পিংয়ের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রতিটি পণ্যের মূল্যের ওপর ২৫ ভাগ পর্যন্ত বিশেষ সুবিধা রয়েছে।
তিনি আরও জানান, বিজয়ের মাস উপলক্ষে পুরো ডিসেম্বর জুড়ে প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্যে রয়েছে বিশেষ মূল্য ছাড়। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ ও আপগ্রেড অফার, প্রিমিয়াম গিফ্ট, ব্রাভিয়া সনি এলইডি টিভি ও র্যাংগস টিভি এর সাথে মোবাইল ফোন, ১০ হাজার টাকা মূল্যের ওয়াল হ্যাঙ্গার ও ইনস্টলেশন।