স্টেশনমাস্টারদের রেলপথমন্ত্রী

নিম্নপদের কর্মকর্তা কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা

নিম্নপদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলকে স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান দাবি করে তিনি বলেন, ‘এখানে স্কুল-কলেজসহ নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। বিভিন্ন দপ্তরের সমস্যাগুলো সমাধান করতে পারলে আমরা পূর্ণভাবে রেলের উন্নয়নে কাজ করতে পারব।’

গতকাল শনিবার রেল ভবনের সম্মেলন কক্ষে রেলওয়ে স্টেশনমাস্টারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্টেশনমাস্টারদের অভিযোগ লিপিবদ্ধ করে ভবিষ্যতে সমস্যাগুলোর সমাধান করবেন বলে আশ্বাস দেন। রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১০৪টি স্টেশন বন্ধ হয়ে আছে জানিয়ে সুজন বলেন, ‘একসময় রেলওয়েতে হতাশা সৃষ্টি হয়েছিল। পাশের দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমাদের উন্নয়ন তো হয়ইনি; বরং ব্রিটিশ, পাকিস্তান আমলের অবস্থা থেকে লোকবলের ক্ষেত্রে আরও খারাপ অবস্থায় চলে গিয়েছে।