সাদেক হোসেন খোকার চেহলাম আজ রবিবার

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার চেহলাম আজ রবিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাদ জোহর কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

দোয়ার মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন ইশরাক। 

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর ইন্তেকাল করেন।