রাজধানীর শ্যামপুরে বাসার ছাদ থেকে নিচে পড়ে ইমরান হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধোলাইপাড় প্রাইমারি স্কুলের পেছনে একটি ৫ তলা বাসার ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন শ্যামপুর দনিয়া নুরবাগ ৬৭০/১ নম্বর বাসার দেলোয়ার হোসেনের ছেলে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ধোলাইপাড়ে ওই বাসার ছাদ থেকে ইমরান নিচে পড়ে যায় বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।