মির্জাপুরে আহত অবস্থায় উদ্ধার অজ্ঞাত এক নারীর ঠাঁই মিলেছে বৃদ্ধাশ্রমে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সহায়তায় ফেইসবুক গ্রুপ ‘আইডিয়াল মির্জাপুর’-এর সদস্যরা তাকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ‘সারা মানবিক’ বৃদ্ধাশ্রম কর্র্তৃপক্ষের কাছে দেন।
জানা যায, প্রায় চার মাস আগে মির্জাপুর থানা পুলিশ আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্র্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও আইডিয়াল গ্রুপ মির্জাপুরের সহায়তায় তার চিকিৎসা চলে। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরিচয় মেলেনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে আইডিয়াল গ্রুপ মির্জাপুর সদস্যরা ভালুকার ওই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করেন।