টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীতে প্রথম ম্যাচেই মুখোমুখি ছন্দে থাকা রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স।

এই লড়াইয়ে টস জিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে রাজশাহী। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আন্ড্রে রাসেলের দল। ভালো অবস্থানে খুলনাও। একটি ম্যাচ খেলে তাতে জিতে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে তারা।

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলক কাপালি, রবি বোপারা, আন্ড্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি

খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, রহমতউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, আমিনুল ইসলাম, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম