দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক খান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক কমিশনার বলেন, ‘আজ বাংলাদেশের জিডিপি ৮ শতাংশের ওপরে। অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে, বিশ্ব অর্থনীতিতে যে ১১টি দেশ নেতৃত্ব দেবে সে তালিকাতেও বাংলাদেশ রয়েছে। যাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়।’