সনদ ছাড়াই বিচারপতির ছেলে আইনজীবী, গেজেটের কার্যকারিতা স্থগিত

বাংলাদেশ বার কাউন্সিলের সনদ ছাড়াই হাইকোর্টের এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকীকে আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকটিসের সুযোগ দিয়ে জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই গেজেটর কার্যকারিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্টের চারটি বেঞ্চ এই রিট আবেদনের ওপর শুনানিতে অপারগতা প্রকাশ করলে হাইকোর্টের এই বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।