বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ২২ দেশের ৪২ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ২২ দেশের ৪২ জন লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। পরে তারা সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপনের প্রাক্কালে তার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বহির্বিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছে।