সুপ্রিম কোর্টের এক আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে গ্রেপ্তার বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে তাকে ছয় মাসের এ জামিন দেয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
জামিনের শর্তে বলা হয়েছে, কায়সার কামাল কারাগারে থেকে লিখিত অঙ্গীকারনামা দেবেন যে, তিনি আর ওই আইনজীবীর স্ত্রী কিংবা পরিবারের সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখবেন না। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রুহুল কুদ্দুস কাজল।
কাজল দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানিতে আমরা বলেছি, মামলার আসামি ও বাদী দুজনই সুপ্রিম কোর্টের আইনজীবী। ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এর অবসান হওয়া দরকার। সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসে আমরা বিষয়টি সুরাহা করতে চাই।