শচিনের রেকর্ড ভাঙবে বিরাট : লারা

ব্রায়ান চার্লস লারাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলার হিম্মত দেখিয়েছেন তিনি। টেস্টে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়েছিলেন ত্রিনিদাদের রাজপুত্র। এছাড়া টেস্টে আরও একটা ৩৭৫ রানের ইনিংস আছে তার। সম্প্রতি ভারত সফরে এসেছেন লারা। সেখানেই টাইমস অব ইন্ডিয়াকে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

খোলাখুলি কথা বলেছেন বর্তমান সময়ের সেরা ক্রিকেটারদের নিয়ে। নিজের গড়া সর্বোচ্চ রানের টেস্ট রেকর্ড ভাঙার ড়্গেত্রে তিনি এগিয়ে রাখছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নারকে। তরুণ শিমরন হেটমায়ারেরও প্রশংসা করেছেন লারা। আর মনে করিয়ে দিয়েছেন ক্রিকেটের অনেক রেকর্ড তো বটেই শচিন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিতে পারেন কোহলি।

লারার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপ্তি ছিল ১৭ বছরের। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের ওপর রান করেছেন। সেঞ্চুরি আছে ৫৩টা। বর্তমান সময়ের উইন্ডিজ দল সম্পর্কে তার মূল্যায়ন, ‘সাম্প্রতিক সময়ে নিকোলাস পুরন, শিমরন হেটমায়ার এবং শেই হোপ অসাধারণ খেলছেন। আমাদের দলে এখন ৬/৭ জন ভালো ব্যাটসম্যান আছে। এরা সব ফর্মের ক্রিকেটে আরও খেললে ভালো করবে। তবে আমি তিন জনকে (হেটমায়ার-পুরান-হোপ) আলাদা ভাবি। তবে আমি এমনটা বলছি না যে উইন্ডিজে এদের কোনো বিকল্প নেই। তবে এখনকার মতো ফর্মে তারা খেলে যেতে পারলে, আমার বিশ্বাস উইন্ডিজ ক্রিকেট অনেক লাভবান হবে।’ বিশেষভাবে হেটমায়ারের প্রশংসা করে লারা আরও বলেন, ‘সে দারুণ উত্তেজক আর আক্রমণাত্মক ক্রিকেটার। নির্ভীক ধরনের। সে এমন কিছু শট খেলে যা কেবল ভয়ডরহীন ক্রিকেটাররাই খেলতে পারে।’ কয়েকদিন আগে লারা বলেছেন বিরাট কোহলি হলেন ক্রিকেটের ক্রিশ্চিয়ান রোনালদো। ভারতীয় অধিনায়কের ফিটনেসে মুগ্ধ তিনি। কোহলিকে কেন পছন্দ করেন সেই প্রসঙ্গে লারা বলেন, ‘আমি অনেক ক্রিকেটারের খেলা দেখতে পছন্দ করি। বিরাট তাদের মধ্যে অন্যতম, যে আপনার চোখ টানবেই। সে এমন এক ব্যাটসম্যান যে ক্রিকেটের সব সংস্করণে সেরা ফর্মে থেকে ব্যাটিং করছে। আমি তাকে ক্লাস প্লেয়ার মনে করি। আমি যদি প্রতিপক্ষ দলের অধিনায়ক হতাম তাহলে সে যখন ব্যাটিং করতে নামত, তা দেখে আমার উদ্বেগ বেড়ে যেত। এমনটা হতো আমার শচিন টেন্ডzলকারকে ব্যাটিংয়ে নামতে দেখলে।’ শচিনের রেকর্ড ভাঙার প্রসঙ্গে লারা বলেন, ‘ আমার মনে হয় বিরাট অনেক রেকর্ড ভাঙবে। তার যা ফিটনেস লেভেল সে এটা করতেই পারে। আমার মনে হয় শচিনের রেকর্ড বিরাটই ভাঙতে পারে। এটাও জানি আমি বিরাটের আদর্শ শচিন। তাকে রেকর্ড ভাঙার ড়্গেত্রে শচিনকে অনুসরণ করতে দেখাটা দারুণ ব্যাপার।’