ভিপি নুরদের বিক্ষোভের খবর ভারতীয় গণমাধ্যমে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আয়োজিত মিছিলের খবর প্রকাশ হয়েছে ভারতের গণমাধ্যমে।

হাফিংটন পোস্ট ভারত বৃহস্পতিবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। 

তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল, জামিয়া ইসলামিয়া এবং আমুর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে বিক্ষোভ।  

ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে দেশটির পুলিশ হামলা চালায়। এরপর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর প্রতিবাদে বিক্ষোভ হয়। 

প্রতিবেদনে বলা হয়, এর প্রতিবাদে নুরুল হক নুরের নেতৃত্বে ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভের আয়োজন করা হয়। কয়েক শ শিক্ষার্থীর উপস্থিতিতে নুরুল হক নুর বলেন, এটা সাম্প্রদায়িক আইন এবং ভারতের সংবিধানবিরোধী। 

প্রতিবেদনে ওই সমাবেশে উপস্থিত আরো কয়েকজন শিক্ষার্থীর মন্তব্য প্রকাশ করা হয়।