আরচারিতে তীরন্দাজ সংসদ সেরা

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ, দুটি রুপা ও সমানসংখ্যক ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে তীরন্দাজ সংসদ। গতকাল শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে বিকেএসপি, মেয়েদের রিকার্ভ নারী দলগত ইভেন্টে বিকেএসপি, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে তীরন্দাজ সংসদ, ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব এবং মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে আনসার স্বর্ণপদক জিতেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী। এ সময় ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।