রাজাকারের তালিকা পুরো জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে মন্তব্য করে এ তালিকা প্রত্যাহারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, ‘এই তালিকার তথ্য-উপাত্ত দেখে মনে হয়েছে প্রথমেই এটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। এটা সারা জাতির মধ্যে দ্বিধা ও কনফিউশন সৃষ্টি করেছে। আমরা চেয়েছিলাম তালিকাটা প্রত্যাহার করলে ভালো হয়। প্রধানমন্ত্রী রাজাকার তালিকা প্রত্যাহার করতে বলেছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।’