বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভারতের পার্লামেন্টে সম্প্রতি পাসকৃত নাগরিকত্ব বিল দক্ষিণ এশিয়ার জন্য মহা বিপদ। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের নাক গলানোর অধিকার না থাকলেও বর্তমানে মোদি সরকার চরম হিন্দুত্ববাদী ভারত বানানোর যে পাঁয়তারা শুরু করেছে তা সমগ্র দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভারতের নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশটির আন্দোলনরত জনগণের সঙ্গে সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।