একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির ম্যাচ। শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও রংপুর র্যাঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে খুলনা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে তারা। রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্য দলটির।
অন্যদিকে রংপুরের অবস্থা মোটেও ভালো নয়। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে হেরে তাদের অবস্থান সাত দলের মধ্যে তলানিতে। টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে মোহাম্মদ নবির দল।
খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), শামসুর রহমান, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদি হাসান, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক
রংপুর র্যাঞ্জার্স একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), মোহাম্মদ নাঈম, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবি (অধিনায়ক), ক্যামেরুন ডেলপোর্ট, নাদিফ চৌধুরী, ফজলে মাহমুদ, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম