কনকনে শীতে গমগমে সোহরাওয়ার্দী

আওয়ামী লীগের সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ভিড়। কন কনে শীত উপেক্ষা করে বিপুলসংখ্যাক নেতাকর্মীদের উপস্থিতিতে গমগম করছে সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীজুড়ে সাজ সাজ রব। 

বাংলাদেশের পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলন উপলক্ষে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগান ও বক্তৃতায় মুখর হয়ে ওঠে উদ্যান। 

হাজার হাজার নেতা-কর্মীর উচ্ছ্বসিত করতালির মধ্যে শুক্রবার বেলা ৩টার পরপরই দলের ২১তম সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সঙ্গীতের সঙ্গে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর শেখ হাসিনা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও সাড়ে সাত হাজার প্রতিনিধিসহ প্রায় ৬০ হাজার নেতা-কর্মী উপস্থিত এই সম্মেলনে।