নীতিহীন নেতা বড় কাজ করতে পারে না: শেখ হাসিনা

বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, মানুষকে কিছু দিয়েছে। অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করে গেছেন।’ 

শেখ হাসিনা বলেন, নীতিহীন নেতৃত্ব সাময়িকভাবে দলকে হয়ত চাঙ্গা করতে পারে, কিন্তু পরে এর ক্ষতি অনেক বেশি।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, জাতির পিতা বলেছিলেন সংগ্রাম ছাড়া কোনো নেতৃত্ব তৈরি হয় না। যারা সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব পায় তারা সংকটে মানুষের পাশে এবং দলের পাশে দাঁড়ায়।

শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে তিনি এসব বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ ছিল দারিদ্র্যসীমার নিচে। তারা এক বেলা খেতে পেত না। ছিল গৃহহারা। শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। ছিল শোষিত-বঞ্চিত। তাদের কীভাবে মুক্তি দেবেন, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। এ জন্য তিনি দেশ স্বাধীন করেছিলেন। মানুষ তার ডাকে সাড়া দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, তাদের শ্রদ্ধা করি। আওয়ামী লীগের জন্ম মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। এ দল ক্ষমতার অলিঙ্গনে থেকে প্রতিষ্ঠিত কোনো দল নয়, জনগণের ভেতর থেকে প্রতিষ্ঠিত দল। 

এর আগে বিকাল ৩টায় সম্মেলনের কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।

বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের বর্ণাঢ্য এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।