ফরিদপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হলো দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফরিদপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ গ্রহণ করে।  

দেশ রূপান্তরের  প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, হারুন আনসারী, কে এম রুবেল, এম এ আজিজ, মনিরুজ্জামান প্রমুখ।