কুমিল্লায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা হয়। এর আগে সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও সিটিভি নিউজ অনলাইন নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, কবি ফখরুল হুদা হেলাল, দেশ প্রতিক্ষণ এর কুমিল্লা প্রতিনিধি মো. মনির হোসেন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জানে আলম দুলাল, পথিকৃত কুমিল্লার বার্তা সম্পাদক সুমন কবির ভুইয়া, দুর্নীতির সন্ধানে কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম, আজকালের সংবাদ প্রতিনিধি আনোয়ার হোসেন, আমাদের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ, দৈনিক সকালের খবরের প্রতিনিধি আমেনা বেগম শিউলি, দৈনিক বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. আসাদুল হক, সাহিত্যিক ও সংগঠক আজাদ সরকার লিটন, আমাদের নতুন সময়ের প্রতিনিধি হালিম সৈকত, জয়যাত্রা টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, সমাজকন্ঠর প্রতিনিধি ফারুক আজম, সিটিভি নিউজ সংবাদদাতা ওমর কাইয়ুম পলাশ, চেতনা ৭১ সম্পাদক মাইনুল হক স্বপন, বঙ্গটিভি প্রতিনিধি রবিউল বাসার প্রমুখ।