দীঘিনালায় দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে দীঘিনালা লার্মা স্কয়ার থেকে একটি র্যালি বের হয়। র্যালি দীঘিনালা কলেজ গেটে এসে শেষ হয়।
পরে আবার পাবলাখালি যুব ক্লাবে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গির আলম রাজু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু।
তারা দেশ রূপান্তরের সমৃদ্বি কামনা করেন।