‘দায়িত্বশীলদের দৈনিক’ এ স্লোগান নিয়ে টাঙ্গাইলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ১ম বর্ষপূতি পালিত হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ভোরের কাগজ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক কে এস রহমান শফি ও দেশ রূপান্তর পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি এম এ রাজ্জাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।