‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে প্রকাশিত হওয়া দৈনিক দেশ রূপান্তর এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে শুক্রবার সকালে দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধির উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে সোনারগাঁ উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় ও দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মণির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর্বণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সোনারগাঁও সাহিত্য নিকেতনের ভারপ্রাপ্ত সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সোনারগাঁ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সনিয়া আক্তার ও সোনারগাঁ থানার উপ পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি লেখক ফজলে রাব্বী সোহেল, দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আক্তার হাবীব, সোনারগাঁ খবর ডটকম এর সম্পাদক হারুন অর রশিদ, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সোনারগাঁ সংবাদ এর সম্পাদক মাজহারুল ইসলাম, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান ও সাংবাদিক ও কবি এরশাদ হুসাইন।