‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগানে গতকাল শুক্রবার গাইবান্ধায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বিকেলে শহরের নিউ মার্কেট সংলগ্ন রেল কলোনি এলাকায় জুম বাংলাদেশ স্কুল থেকে অতিথি ও শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জুম বাংলাদেশ স্কুল চত্বরে কেক কাটা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি সরোজ দেব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জাসদের জাতীয় শ্রমিক জোট জেলা শাখার সদস্য সচিব নুর মোহাম্মদ বাবু, সাংবাদিক মোদাচ্ছেরুজ্জামান মিলু, সুমন কুমার বর্মণ, সাদ্দাম হোসেন পবন, শাহাদৎ হোসেন মিশুক, জয় কুমার, আবদুর রব বাবু, সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র পাল, জলসিঁড়ি মাল্টিমিডিয়ার ব্যবস্থাপক আবদুল হাই খাজা, এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন জেলা শাখার সমন্বয়ক মেহেদী হাসান, সদস্য রিয়া মনি, দ্বীপ সাহা, নাবিলা ইয়াসমীন মিম, নিশাদ বাবু প্রমুখ।