দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি আলোচনাসভা ও ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জেলার রামগঞ্জ থানার সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে উদ্যাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রতিনিধি মো. ফারুক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ব্যাডমিন্টন প্রীতি ম্যাচ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হুমায়ূন রশিদ।
খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। খেলায় ফারুক-ফয়সাল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফিজু-নাঈম টিম।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় র্যালি শেষে আলোচনা সভায় জেলা প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে এম ফজলুল হক।
বক্তব্য রাখেন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাধারণ সম্পাদক মাহিব মিনহাজ, রামগঞ্জ থানার এ এস আই সুলতান মাহবুব, মো. মামুন হোসেন, জাহিদ হাসান পাবেল, রায়হানুর রহমান, শাহ আলম শাহেদ প্রমুখ।