নাটোরে দৈনিক দেশ রূপান্তরের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় নাটোর জেলা প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. মাহফুজ আলম মুনী, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, এনটিভি’র স্টাফ রিপোর্টার হালিম খান, বিশিষ্ট সমাজ কর্মী খান মো. কুদরত ই খুদা, প্রভাষক মো. তরজুল ইসলাম, আব্দুল মান্নান, সাংবাদিক লিটন হোসেন লিমন, মো. আলভী শরিফ ও নাটোর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর এর নাটোর প্রতিনিধি মো. আব্দুল হাকিম।