গাজীপুরে আলোচনা সভা ও কেক কেটে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর- এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান।
দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রুহুল আমীন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার, মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন প্রকৌশলী আরিফ হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটো, কামাল হোসেন বাবুল, আব্দুল মালেক, আবু হানিফা, সাব্বির আহমেদ রুবেল, মোবারক হোসেন, রোমান শাহ আলম, আফজাল হোসেন, মাসুদ রানা প্রমুখ।