ভোক্তাদের আরও বেশি আকর্ষণ করতে নতুন নতুন পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এবার সামাজিক এই যোগাযোগমাধ্যমে যুক্ত হলো তিনটি ইমোজি।
ছবি, ভিডিও ও বার্তা আদান-প্রদানে এখন আদর্শ মাধ্যমে পরিণত হয়েছে ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন নতুন পরিবর্তন এনে এটিকে আরও বেশি ভোক্তাবান্ধব করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বার্তা আদান-প্রদানে বর্তমান প্রজন্মের কাছে দারুণ পছন্দ ইমোজি। কথা বলার ফাঁকে ফাঁকে নানা প্রতীকী চিহ্নও অনুভূতিপূর্ণ সংকেত পাঠিয়ে নানা আবেদন তৈরি করে। সেদিকে লক্ষ রেখে নতুন ইমোজিগুলো যুক্ত করা হয়েছে।
নতুন ইমোজিগুলোর মধ্যে একটি হচ্ছে হুইলচেয়ারে বসে রয়েছেন একজন। আরেকটি ইমোজিতে দেখা যাবে মোটরচালিত হুইলচেয়ারে বসে রয়েছেন একজন। তৃতীয় ইমোজিটিতে দৃষ্টিহীন একজনকে দেখা যাচ্ছে লাঠি হাতে। সবকটি ইমোজিই মিলবে দুটি করে অর্থাৎ পুরুষ ও নারী।
শুধু নতুন ইমোজিই নয়, ওয়ালপেপার সেটিংয়ের ড়্গেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে চ্যাট ডিলিটের ড়্গেত্রেও আনা হয়েছে কিছু পরিবর্তন। এবার ব্যবহারকারী আগে থেকে ঠিক করে রাখতে পারবেন যে, কতক্ষণের ব্যবধানে চ্যাট ডিলিট করতে হবে।