কয়েক মাসেই শেষ স্যামসাং-এর ১০ লাখ ভাঁজফোন

প্রথম লাক্সারি ফোন, Galaxy Fold-এর জনপ্রিয়তা নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং। কোম্পানি সম্প্রতি জানিয়েছে তারা গেস্নাবালি ১০ লাখ Samsung Galaxy Fold বিক্রি করেছে । অক্টোবরের শেষেই এই ফোনের ৫ লাখ ইউনিট বিক্রি হয়ে গিয়েছিল। এ ফোনটিকে প্রথমবার ২০১৯-এর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সামনে আনা হয়েছিল। যদিও এরপর এই ফোনের স্ক্রিনে সমস্যা দেখা দেওয়ায় বিভিন্ন দেশে লঞ্চ করতে দেরি করে কোম্পানি। এরপর ভারতে এ ফোনটিকে গত সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির দাবি অনুযায়ী, ভারতে এই ফোনের প্রথম তিনটি সেলে ৩০ মিনিটের মধ্যে সব ইউনিট বিক্রি হয়ে গিয়েছিল।

Samsung Galaxy Fold-এর দাম

ভারতে গ্যালাক্সি ফোল্ডের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা। এই দাম ফোনটির ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের। ফোনটি কালো রঙে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা স্যামসাংয়ের অফিশিয়াল অনলাইন ই-স্টোর, ঝধসংঁহম ঙঢ়বৎধ ঐড়ঁংব ও ৩১৫টি রিটেইল আউটলেট থেকে কিনতে পারবেন।

Samsung Galaxy Fold   ফিচার

এই ফোনে ৭.৩ ইঞ্চি ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে দেওয়া হবে যার ৪.২:৩। ফোনটিকে ফোল্ড করার পর ৪.৬ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে, যার আসপেক্ট রেশিও ২১:৯। ফোনটিতে কোয়ালকম স্নাড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে। ফলে এই ফোনে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ফোনটিতে ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ক্যামেরার কথা বললে ফোনটির ভেতর দিকে এফ/২.২ অ্যাপারচারের সাথে ১০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এ ছাড়া ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে পাবেন এফ/২.২ অ্যাপারচারের সঙ্গে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এ ছাড়া ফোনের বাইরের ডিসপ্লে বা বড় ডিসপ্লের সঙ্গে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। যেখানে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এফ/২.২ অ্যাপারচারের সঙ্গে ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও এফ/২.৪ অ্যাপারচারের সঙ্গে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ফোনে পাবেন ৪৮৩০ এমএএইচ ব্যাটারি।