হাতিয়ায় পালিত হলো দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

হাতিয়ায় মোমবাতি প্রজ্বলন, কেক কাটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

হাতিয়া প্রেস ক্লাবে শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরুর আগে প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

এতে অংশ নিয়ে আরটিভি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণ, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মানিক মজুমদার এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার বক্তব্য দেন।

বক্তারা তাদের বক্তব্যে দৈনিক দেশ রূপান্তরের ভূয়সী প্রশংসা করে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন সাখাওয়াত হোসেন (দৈনিক সমকাল), তাজুল ইসলাম তসলিম (বিজয় টিভি ও দৈনিক যায় যায় দিন), জি এম ইব্রাহীম (দৈনিক মানক কন্ঠ ও ৭১ বংলা টিভি), আকতার হোসেন (দৈনিক ইনকিলাব), উত্তম সাহা (কলকাতা টিভি), শামীমুজ্জামান শামীম (দৈনিক আমাদের সময়), ছাইফুল ইসলাম (দৈনিক খবরপত্র) ও জিল্লুর রহমান (দৈনিক খোলা কাগজ)।