ঢাকা শিশু হাসপাতাল
পদ ও যোগ্যতা : উপ-পরিচালক (অর্থ) ১ জন। সিএ, আইসিএমএ ডিগ্রিসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা এমকম (২য় শ্রেণি/এমবিএ ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা।
সহকারী পরিচালক (অর্থ) পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল ৫ম গ্রেডে।
হিসাব রক্ষণ কর্মকর্তা ১ জন। এমকম (হিসাব বিজ্ঞান) পাস এবং সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা। বেতন ১০ম গ্রেডে।
হিসাব রক্ষক ১ জন। এমকম (হিসাব বিজ্ঞান) পাস এবং সংশ্লিষ্ট পদে ১ বছরের অভিজ্ঞতা। বেতন ১২তম গ্রেডে।
কোষাধ্যক্ষ ১ জন। বিকম পাসসহ সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা।
হিসাব রক্ষণ কর্মকর্তা ১ জন। এমকম (হিসাব বিজ্ঞান) পাস এবং সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা। বেতন ১৩তম গ্রেডে।
সায়েন্টিফিক অফিসার ১ জন। বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজিতে এমফিল অথবা অর্নাসসহ এমএসসি এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতন ৯ম গ্রেডে।
সিনিয়র স্টাফ নার্স ৩০ জন। চার বছর অথবা তিন বছর মেয়াদি ডিপ্লোমা-ই-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি অথবা চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং পাস। বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধনকৃত। ১ বছরের অভিজ্ঞতা অথবা পেডিয়েট্রিক নার্সিংয়ে উচ্চতর ডিগ্রিধারী। বেতন ১০ম গ্রেডে।
উপপরিচালক (অর্থ) পদের বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং অন্য পদে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত।
যোগাযোগ : ঢাকা শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ ডিসেম্বর, পৃষ্ঠা ৬।
বাংলাদেশ পুলিশ
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১ জন। এইচএসসি বা সমমান। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ এবং বাংলায় ৭০ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১৫ জানুয়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি।
যোগাযোগ : বাংলাদেশ পুলিশ, কমান্ড্যান্টের কার্যালয়, পুুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল।
সূত্র : ইত্তেফাক, ১১ ডিসেম্বর, পৃষ্ঠা ১৭।
মানবিক সাহায্য সংস্থা
পদ ও যোগ্যতা : শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কর্মসূচি) ৩০ জন। স্নাতকোত্তর বা সমমান এবং শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা। স্নাতক পাসকৃতদের সমপদে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক বা স্নাতকোত্তর পাসকৃতদের সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় ৪ বছরের অভিজ্ঞতা। বয়স সব ক্ষেত্রে সর্বোচ্চ ৩৮ বছর।
বেতনক্রম : বেতন-ভাতা শিক্ষানবিশকালে ২১৫০০ এবং স্থায়ীকরণে শহরে শাখার জন্য ২৭৯০০ টাকা ও পল্লীতে ২৫২৭৯ টাকা। আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত।
যোগাযোগ : মানবিক সাহায্য সংস্থা, পান্থপথ, ঢাকা। ওয়েব: .. mssbd. org/Career
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ ডিসেম্বর, পৃষ্ঠা ৭।
গ্রন্থনা : আনিকা তাসনিম