ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের এ সময়ের রাজাকার বলে অভিহিত করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দেন ইমরান এইচ সরকার।
স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের এ নেতা লেখেন, ‘ডাকসু ভিপি নুর ও সাধারন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছাত্রদের ওপর নারকীয় সন্ত্রাসী হামলাকারীদের চিনে রাখুন। হামলাকারী সন্ত্রাসীদের ব্যানার যাই হোক না কেন এরাই এই সময়ের রাজাকার, আল বদর, আল-শামস’।
রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
এতে ২৪ জন আহত হন।