ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড

নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক

সদর উপজেলার লাক্সারি ফ্যান কারখানার অগ্নিকাণ্ডে নিহত ১০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার গাজীপুর প্রেস ক্লাব চত্বরে কারখানার হেড অব সেলস কর্মকর্তা শফিকুর রহমান ওই চেক তুলে দেন।

গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ফ্যান কারখানার অগ্নিকাণ্ডে নিহত হন গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা গ্রামের রাশেদ (৩৪), শামীম (২২), সদর উপজেলার কেশরিতা গ্রামের উত্তম চন্দ্র দাস (১৮), কালনী গ্রামের ফয়সাল খান (২০), নগরীর নোয়াগাঁও এলাকার পারভেজ (১৯), ময়মনসিংহের কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তরিকুল ইসলাম (১৯), রংপুরের হারাগাছ থানার কাচু বকুলতলা গ্রামের ফরিদুল (২৩), নরসিংদীর বেলাব থানার চরকাশিনগর গ্রামের সজল (২০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ইউসুফ (৩০) ও দিনাজপুরের কাহারুলন থানার বারপাইটা গ্রামের লিমন (১৯)।

এর আগে লাশ দাফনের জন্য কারখানা কর্তৃপক্ষ প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং জেলা প্রশাসন ২৫ হাজার টাকা করে প্রদান করে। এছাড়া আহতদের চিকিৎসায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেয় কারখানা কর্তৃপক্ষ।

সেলস কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘নিহতদের পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা ও উৎসব বোনাস দেওয়া হবে। এটা আজীবন চলবে।