বিদেশ পাঠানোর নামে প্রতারণা একজন গ্রেপ্তার

গ্রামের সহজ সরল ও নিরীহ লোকজনদের বিদেশে পাঠানোর নামে কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে মো. সুলতান (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

গতকাল সিআইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানের বিরুদ্ধে পাথরঘাটা ও রাজধানীর মতিঝিল থানায় ৫টি প্রতারণার মামলা রয়েছে।