ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার ভোর ৫টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে।

এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরির চালকেরা। নৌরুটের সরু চ্যানেল চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।