রাস্তা থেকে ছিটকে গভীর গিরিখাতে বাস পড়ে ইন্দোনেশিয়ায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।
বিবিসি জানিয়েছে, সোমবার রাতে সাউথ সুমাত্রা প্রদেশে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ৫০০ ফুট নিচে পড়ে যায়।
মেট্রো টিভি জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। বাসের চারপাশে আর কেউ রয়েছেন কি না, সে সন্ধান চালাচ্ছেন কয়েকজন ডুবুরি।
উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা গেছে, পানি থেকে তোলা মরদেহ স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে।
পুলিশ এবং উদ্ধারকারীরা নদী ও আশপাশের ঢালে নিখোঁজ যাত্রীদের খোঁজে অভিযান চালাচ্ছেন। কয়েকজন যাত্রী নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।
বেংকুলু প্রদেশ থেকে পাগার আলামের উদ্দেশে বাসটি ২৭ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পরে আরও যাত্রী তোলা হলে সংখ্যা দাঁড়ায় ৫০।