এসএসসি পরীক্ষা-২০২০

বিশেষ প্রস্তুতি -০৬

বাংলা ১ম পত্র

অধ্যায়: সুভা (গদ্য)

আজ বাংলা ১ম পত্রের সুভা অধ্যায় থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হলো।

অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন :

১.  সুভার গ্রামের নাম কী?

                উত্তর: চণ্ডীপুর

২. কে সুভার মর্যাদা বুঝত?

                উত্তর: প্রতাপ

৩. সুভার বাবার নাম কী?

                উত্তর: বাণীকণ্ঠ

৪. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?

                উত্তর: ‘সু’

৫. সুভার পুরো নাম কী?

                উত্তর: সুভাষিণী

৬. ‘সুভা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

                উত্তর: ‘গল্পগুচ্ছ’

৭. সুভার মা সুভাকে কীসের কলঙ্ক মনে করেন?

                উত্তর: গর্ভের কলঙ্ক

৮. ‘সুভা’ কী জাতীয় রচনা?

                উত্তর: ছোটগল্প

৯. ‘কপোল’ শব্দের অর্থ কী?

                উত্তর: গাল

১০. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান?

                উত্তর: ‘গীতাঞ্জলি’

১১. প্রতাপের জন্য পান সাজিয়ে আনত কে?

                উত্তর: সুভা

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?

                উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

১৩. কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল?

                উত্তর: সুভা

১৪. কার মনে সুভা সর্বদাই জাগরুক ছিল?

                উত্তর: পিতামাতার মনে

১৫.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান?

                উত্তর: ১৯১৩ সালে

১৬. কে সুভার ভাষার অভাব পূরণ করিয়া দেয়?

                উত্তর: প্রকৃতি

১৭.সুভার সাক্ষাতে সকলে তার কী সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত?

                উত্তর: ভবিষ্যৎ সম্বন্ধে

১৮.বাণীকণ্ঠের ঘর কোথায়?

                উত্তর: নদীর একেবারে ওপরে

১৯.সুভার কয়টি বোন ছিল?

                উত্তর: দুটি

২০.সুভা কী ধরনের প্রতিবন্ধী?

                উত্তর: বাকপ্রতিবন্ধী

২১.গোঁসাইয়ের ছোট ছেলের নাম কী?

                উত্তর: প্রতাপ

২২. কত বছর বয়সে রবীন্দ্রনাথের ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়?

                উত্তর: পনেরো বছর

২৩. গোয়ালের গাভী দুটির নাম কী?

                উত্তর: সর্বশী ও পাঙ্গুলি

২৪. উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার যে সঙ্গী জুটেছিল তার নাম কী?

                উত্তর: প্রতাপ

২৫. সুভা দিনের ভেতর কয়বার গোয়াল ঘরে যেত?

                উত্তর: তিনবার

২৬.অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসত?

                উত্তর: নদীতীরে

২৭. কোন তিথির প্রকৃতি সুভার মতো একাকিনী?

                উত্তর: পূর্ণিমা তিথির

২৮. প্রতাপের প্রধান শখ কী?

                উত্তর: ছিপ ফেলে মাছ ধরা

২৯.  প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি কীসের ভাষা?

                উত্তর: বোবার

৩০.   ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?

                উত্তর: উপন্যাস

৩১. বাণীকণ্ঠ ফিরে এসে স্ত্রীকে কোথায় যাওয়ার জন্য বলল?

                উত্তর: কলকাতা

৩২. কে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত?

                উত্তর: সুভা

৩৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকিয়েছিল?

                উত্তর: প্রতাপের দিকে

৩৪. ‘বিচিত্র প্রবন্ধ’ কার লেখা?

                উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের

৩৫. সুভা কোথায় বসে থাকত?

                উত্তর: তেঁতুলতলায়

৩৬. ‘সুভা’ গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে?

                উত্তর: শুক্লাদ্বাদশীর তিথি

৩৭.  সুভাষিণীর বড় বোনদের নাম কী কী?

       উত্তর: সুকেশিনী ও সুহাসিনী

৩৮.  বাণীকণ্ঠের ঘর কয় চালা?

        উত্তর: আটচালা

৩৯. ‘ঝিল্লিরব’ অর্থ কী?

         উত্তর: ঝিঁঝি পোকার আওয়াজ

৪০. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

       উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
 

আতিকুর রহমান

শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা